গিগের তালিকায় ফিরুন
টিউশন মতিহার, রাজশাহী

Professional Taekwondo & Self-Defense Training at Your Home

শুরু 500 BDT / ঘণ্টা আলোচনা সাপেক্ষ

md.shamiul islam

এই গিগ সম্পর্কে

আত্মরক্ষায় দক্ষ হোন, আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলুন!
আপনি কি নিজের আত্মরক্ষার কৌশল শিখতে চান? শারীরিকভাবে ফিট, আত্মবিশ্বাসী ও সাহসী হয়ে উঠতে চান? তাহলে আপনার জন্য রয়েছে পেশাদার তায়কোয়ানডো ও সেলফ ডিফেন্স প্রশিক্ষণের সুযোগ।
আমি একজন অভিজ্ঞ তায়কোয়ানডো ও আত্মরক্ষা প্রশিক্ষক। দীর্ঘ ৮–৯ বছরের প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের যত্নসহকারে তায়কোয়ানডো এবং আত্মরক্ষার কৌশল শেখাই।
আমার যোগ্যতা ও অভিজ্ঞতা:
Kukkiwon Certified Black Belt – 1st Dan.
৮ বছরের বেশি তায়কোয়ানডো প্রশিক্ষণের অভিজ্ঞতা।
জাতীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার অর্জন।
প্রায় ৯ বছরের মাঠপর্যায়ের প্রশিক্ষণ ও অনুশীলনের অভিজ্ঞতা।
ব্যক্তিগত ও দলীয় প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা।

আমাদের প্রশিক্ষণ সেবাসমূহ:

১. Basic Self-Defense Course (৩ মাস)

দৈনন্দিন জীবনে আত্মরক্ষার মৌলিক কৌশল।
প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা।
প্রয়োজনীয় ব্লক, পাঞ্চ, কিক ও ডিফেন্স টেকনিক।
বিপদের মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অনুশীলন।

২. Intermediate Self-Defense Course (৬ মাস)
উন্নত আত্মরক্ষার কৌশল ও বাস্তবভিত্তিক অনুশীলন।
গ্র্যাব, ধাক্কা ও বিভিন্ন ধরনের আক্রমণ থেকে আত্মরক্ষা।
অস্ত্রের হুমকির মুখে নিরাপদে পরিস্থিতি মোকাবিলার কৌশল ও ঝুঁকি এড়িয়ে যাওয়ার প্রশিক্ষণ।
আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি।

৩. Professional Taekwondo & Black Belt Program (৩ বছর)
তায়কোয়ানডোর মৌলিক থেকে উন্নত প্রশিক্ষণ।
Punch, Kick, Block, Poomsae ও Sparring।
Flexibility, Speed, Strength ও Stamina Development।
ধাপে ধাপে বেল্ট গ্রেডিংয়ের প্রস্তুতি।
ব্ল্যাক বেল্ট পরীক্ষার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের প্রশিক্ষণ।
কেন আমার কাছ থেকে প্রশিক্ষণ নেবেন?
ব্যক্তিগত যত্ন ও পরিকল্পিত প্রশিক্ষণ।
শিক্ষার্থীর বয়স ও শারীরিক সক্ষমতা অনুযায়ী ক্লাস।
বাস্তবভিত্তিক আত্মরক্ষার অনুশীলন।
শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা বৃদ্ধিতে সহায়তা।
বাসায় গিয়ে অথবা নির্ধারিত স্থানে প্রশিক্ষণের ব্যবস্থা।

আমাদের লক্ষ্য শুধু আপনাকে লড়াই শেখানো নয়; বরং আত্মনিয়ন্ত্রণ, সাহস, আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধের মাধ্যমে একজন দক্ষ ও আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করা।

📩 প্রশিক্ষণ শুরু করতে এবং বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন।

যেকোন তথ্য জানতে আজই যোগাযোগ করুন।

নিরাপদ থাকুন

  • কাজ শুরুর আগে দাম ও কাজের পরিধি ঠিক করে নিন। টাকা সরাসরি সেবাদাতাকে দেবেন।
  • দুই পক্ষ রাজি হলে তবেই যোগাযোগের তথ্য শেয়ার হয়।
  • মেসেজ পাঠাতে কাজসেতু কখনো টাকা চায় না।