কাজ আছে। কিন্তু করাবেন কাকে দিয়ে?

  • ড্রাইভার দরকার?
  • Tutor খুঁজছেন?
  • বাসা বদলাতে লোক লাগবে?
  • ছোট কোনো কাজ আটকে আছে শুধু ঠিক মানুষটা পাচ্ছেন না বলে?

সার্ভিস চান। যারা করতে পারে, তারাই আপনার কাছে আসবে।

সার্ভিস চাওয়া ফ্রি। Sign in লাগবে শুধু জমা দেওয়ার সময়। Phone নম্বর লিখবেন না; আপনি রাজি হলে তবেই যোগাযোগ শেয়ার হয়।

  • Tutor
  • বাসা বদল
  • Driver
  • Computer ঠিক করা
  • Product-এর ছবি
  • দোকানে সাহায্য
  • বয়স্কদের সাথে যাওয়া

এখন মানুষ কী কাজের জন্য লোক খুঁজছে

আরও কাজ দেখুন
  • আবেদন খোলা

    Experience waiter , barista & fastfood assistant

    কাজ জানতে হবে, স্পেশালি ফুচকা, স্যান্ডুইচ, জুস নিয়ে আইডিয়া থাকতে হবে

    6,000 – 8,000 BDT / মাস · প্রতি কর্মী

    • কাজের বিভাগ: সাধারণ সহায়তা · নিয়মিত কাজ
    • স্থান: বোয়ালিয়া, রাজশাহী
    • শুরু: লোক না পাওয়া পর্যন্ত খোলা
  • আবেদন খোলা

    Electronice taknision

    Led television crt talevision indaksion rise cooker Bilander microw oven reparing

    15,000 BDT / নির্দিষ্ট কাজ · প্রতি কর্মী

    • কাজের বিভাগ: সাধারণ সহায়তা · নির্দিষ্ট কাজ
    • স্থান: বোয়ালিয়া, রাজশাহী
    • শুরু: লোক না পাওয়া পর্যন্ত খোলা
  • আবেদন খোলা

    বেক্সিমকো ১২ কেজি গ্যাস সিলিন্ডার প্রয়োজন

    আমার জরুরি ভিত্তিতে ১২ কেজি গ্যাসের বেক্সিমকো ব্র্যান্ডের সিলিন্ডার লাগবে

    1,900 BDT / নির্দিষ্ট কাজ · প্রতি কর্মী

    • কাজের বিভাগ: সাধারণ সহায়তা · নির্দিষ্ট কাজ
    • স্থান: বোয়ালিয়া, রাজশাহী
    • শুরু: লোক না পাওয়া পর্যন্ত খোলা

এখন কী করেন?

  1. পরিচিত কাউকে ফোন দেন

    “ভাই, কাউকে চেনেন?”

  2. Facebook group-এ পোস্ট দেন

    অনেক comment, অনেক inbox। কে আসলে করবে, বোঝার উপায় নেই।

  3. একজনকে পাওয়া গেল

    সে ব্যস্ত।

  4. আরেকজনকে পাওয়া গেল

    দাম মেলে না।

  5. আর কাজটা পড়েই থাকে।

কী ধরনের সার্ভিস চাওয়া যায়?

ছোট বা বড়। কয়েক ঘণ্টার, একদিনের বা প্রতি সপ্তাহের। Skilled বা সাধারণ। কাছে বা remote।

আরও: graphic design, bike rider, অস্থায়ী helper, remote admin-এর কাজ, এমন অনেক কিছু।

কাজটা আইনসম্মত, নিরাপদ ও যুক্তিসঙ্গত হলে পোস্ট করে দেখুন। সব কাজের জন্য এখনই লোক পাওয়ার নিশ্চয়তা আমরা দিতে পারি না।

কাজসেতু যেভাবে কাজ করে

  1. 1

    বলুন কী কাজ দরকার

    কাজ, জায়গা, সময় আর budget লিখুন।

  2. 2

    আগ্রহীরা apply করবে

    Profile, review আর যাচাই করা কাগজ দেখে যাকে ঠিক মনে হয় তাকে বেছে নিন।

  3. 3

    কাজ বুঝে নিন

    কাজ শুরুর আগেই শর্ত ঠিক করুন। কাজ শেষে দুজনেই review দিন।

অপরিচিত মানেই অজানা নয়।

কাউকে বাসায়, গাড়িতে বা দোকানে ডাকার আগে দেখে নিতে পারেন সে কে।

  • যাচাই করা কাগজ

    NID, driving licence ও পেশাগত licence কাজসেতু টিম দেখে যাচাই করতে পারে। Badge-এ লেখা থাকে কোনটা যাচাই হয়েছে।

  • শেষ হওয়া কাজের review

    একসাথে কাজ শেষ করেছেন, শুধু তারাই একে অপরকে review দিতে পারেন।

  • শর্ত আগে ঠিক

    টাকা, সময় আর জায়গা ঠিক হয় offer-এ, যা কর্মী নিজে accept করেন। পরে পোস্ট বদলালেও তা বদলায় না।

  • আপনার নম্বর আপনার কাছেই

    আগে কাজসেতুতেই কথা বলুন। আপনি রাজি হলে তবেই যোগাযোগের তথ্য শেয়ার হয়।

কাগজ যাচাই মানে সরকারি যাচাই বা চরিত্রের নিশ্চয়তা নয়। নিজের বিচার-বুদ্ধিও কাজে লাগান।

আর আপনি যদি কাজ খুঁজে থাকেন…

আপনার কাছে সাধারণ। অন্য কারও কাছে দরকারি।

  • “আমি Math পড়াই”

  • “ছবি তুলি”

  • “Bike আছে”

  • “শুক্রবার free থাকি”

ছবিগুলো প্রতীকী, স্বাধীন photographer-দের তোলা। ছবির কৃতিত্ব

এগুলোর কোনোটা পারেন? কেউ হয়তো এখনই এমন কাউকে খুঁজছে।

এখন 3টি কাজে apply করা যাচ্ছে।

Sign up করলেই 30টি free credit।

কাজসেতুতে এখন

খোলা কাজ
3
শেষ ও নিশ্চিত হওয়া কাজ
1
জেলায় চালু
2

যা জানতে চান

এটা কি চাকরির website?

না। এখানে মানুষ নির্দিষ্ট একটা কাজের জন্য লোক খোঁজে: কয়েক ঘণ্টা, একদিন, কয়েক সপ্তাহ বা নিয়মিত part-time। CV লাগে না।

কাজসেতু কি লোক পাঠায়?

না। কাজসেতু কোনো agency বা service company নয়। আপনি কাজ পোস্ট করেন, আগ্রহীরা apply করে, কে করবে আপনি ঠিক করেন। চুক্তি হয় আপনাদের দুজনের মধ্যে।

Apply করলে কি সবাইকে নিতে হবে?

না। প্রত্যেককে দেখে যতজন দরকার ততজন নেবেন, চাইলে কাউকেই না।

কেউ apply না করলে?

সত্যি বলতে, হতে পারে। কাজসেতু নতুন, সব এলাকায় সব কাজের লোক এখনো নেই। আপনার ঠিক করা তারিখ পর্যন্ত পোস্ট খোলা থাকে, আর লিংকটা যেকোনো জায়গায় share করতে পারেন।

খরচ কত? কাজসেতুকে কি টাকা দিতে হয়?

সার্ভিস চাওয়া ফ্রি। Apply করতে credit লাগে, নতুন account-এ কিছু free credit দেওয়া হয়। কাজের টাকা সরাসরি আপনাদের দুজনের মধ্যে; কাজসেতু টাকা রাখে না।

অপরিচিত কাউকে কীভাবে বিশ্বাস করব?

তার profile, শেষ হওয়া কাজের review আর যাচাই করা কাগজ দেখুন। কাকে নেবেন আপনি ঠিক করেন, আপনি রাজি হলে তবেই যোগাযোগ শেয়ার হয়, আর সমস্যা হলে operator-কে জানাতে পারেন।

একটা কাজ আটকে আছে?

একজন একজন করে মানুষ খোঁজার দরকার নেই। সার্ভিস চান।